AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চরফ্যাশনে মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ, সুপারের বিরুদ্ধে তদন্তের দাবি



চরফ্যাশনে মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ, সুপারের বিরুদ্ধে তদন্তের দাবি

ভোলার চরফ্যাশনের দক্ষিণ মাদ্রাজ এ. রব হামিদিয়া বালিকা দাখিল মাদ্রাসায় নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে অনিয়ম, স্বজনপ্রীতি ও অর্থ লেনদেনের গুরুতর অভিযোগ উঠেছে মাদ্রাসার সুপার মাওলানা আমিনুল ইসলামের বিরুদ্ধে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

জানা গেছে, গত রোববার (২৯ মার্চ) দুপুরে এওয়াজপুর ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের পক্ষে মো. সোহাগ হাওলাদার চরফ্যাশন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, মাদ্রাসার কয়েকটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগের জন্য সুপার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করলেও তা যথাযথভাবে প্রচার করা হয়নি এবং জনসাধারণের দৃষ্টির আড়ালে রাখা হয়। ফলে স্থানীয় যোগ্য প্রার্থীরা বিষয়টি জানতে পারেননি। অভিযোগ রয়েছে, গোপনে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে নির্দিষ্ট কিছু ব্যক্তিকে সুযোগ দেওয়ার উদ্দেশ্যেই এমনটি করা হয়েছে।

পরবর্তীতে নিয়োগ কার্যক্রম চলাকালে বিষয়টি এলাকাবাসীর নজরে এলে সুপার তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন এবং পুনরায় স্বচ্ছভাবে বিজ্ঞপ্তি প্রকাশের আশ্বাস দেন বলেও অভিযোগে বলা হয়।

এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী গত ২৬ মার্চ সকালে মাদ্রাসা প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করে। তারা সুষ্ঠু তদন্ত, অনিয়মের সঙ্গে জড়িতদের শাস্তি এবং স্বচ্ছতার ভিত্তিতে পুনরায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানান।

সোমবার সরেজমিনে স্থানীয় বাসিন্দা সোহাগ ও সাদ্দাম হোসেনসহ অনেকে জানান, দীর্ঘদিন ধরেই ওই মাদ্রাসায় নিয়োগে অনিয়মের অভিযোগ রয়েছে। তারা দ্রুত তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মাদ্রাসার সুপার মাওলানা আমিনুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করে দেখবে।

মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা রফিকুল ইসলাম আসলামী বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন, খোঁজ নিয়ে বিস্তারিত জানবেন।

চরফ্যাশন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর একেএম আবুল খায়ের জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং মাদ্রাসা কর্তৃপক্ষকে উন্মুক্তভাবে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এমাদুল হোসেন বলেন, অভিযোগটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!