AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গোদাগাড়ীতে রিইব-এর উদ্যোগে মহান স্বাধীনতা ও নারী দিবস পালিত



গোদাগাড়ীতে রিইব-এর উদ্যোগে মহান স্বাধীনতা ও নারী দিবস পালিত

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাকনহাটে মহান স্বাধীনতা দিবস ও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মার্চ) রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব)-এর উদ্যোগে কাকনহাটের ‘আশ্বাস’ কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রিইব-এর মাঠ সমন্বয়কারী বাবুল চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে এবং লিপি টুডুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাকনহাট পৌরসভার সাবেক প্যানেল মেয়র শহিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম বলেন, “মহান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি স্বাধীন জাতি হিসেবে আমাদের প্রত্যেকের অধিকারের পূর্ণ নিশ্চয়তা প্রয়োজন। নারী বা আদিবাসী বলে পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই। আপনারা নিজ নিজ অধিকার আদায়ে সোচ্চার হলে দেশ থেকে একদিন সকল বৈষম্য দূর হবে।”

সভাপতির বক্তব্যে বাবুল চন্দ্র সূত্রধর বলেন, “স্বাধীনতা ও অধিকার একে অপরের পরিপূরক। আমরা স্বাধীনতা পেলেও সব ক্ষেত্রে সবার সমান অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি। কোনো বিশেষ পরিচয়ের কারণে যেন কেউ অধিকার বঞ্চিত না হয়, সে বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে এবং নিজেদেরই এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি গণেশ মার্ডি, সাধারণ সম্পাদক বিমল রাজোয়াড়, কাবিউস সংস্থার প্রধান উপদেষ্টা আনোয়ার হোসেন, এনিমেটর নৃপেন্দ্রনাথ মাঝি, সমাজকর্মী রুনা লায়লা, সুবর্ণা রাণী, শান্তিনা মার্ডী ও ঝর্ণা রানী প্রমুখ। র‍্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!