AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নওগাঁয় মাটির নিচে মিলল ৩২৫ রাউন্ড রাইফেলের গুলি


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, নওগাঁ
০৩:১৪ পিএম, ২৯ মার্চ, ২০২৬

নওগাঁয় মাটির নিচে মিলল ৩২৫ রাউন্ড রাইফেলের গুলি

নওগাঁর বদলগাছি উপজেলায় চাষাবাদের সময় মাটির নিচ থেকে ৩২৫ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি উদ্ধার হওয়ার ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার সকাল ৯টার দিকে উপজেলার আদায়পুর ইউনিয়নের দেউলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দেউলিয়া গ্রামের বাসিন্দা আনসার চৌধুরী তার জমিতে পটলের আবাদ শুরু করেন। এ সময় পাশের জমির মালিক জয়দুল খুঁটি স্থাপনের জন্য প্রায় এক ফুট গভীর গর্ত খনন করতে গেলে হঠাৎ শক্ত কিছুতে বাধা পান।

পরে সন্দেহবশত আরও মাটি খনন করলে সেখানে বিপুল পরিমাণ রাইফেলের গুলি দেখতে পান।

খবর পেয়ে বদলগাছি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুলিগুলো জব্দ করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গুলি গুলো অনেক পুরোনো এবং কোনো এক সময় মাটির নিচে গোপন রাখা হয়েছিল।

তবে কীভাবে এবং কোন সময়ে এসব গুলি সেখানে রাখা হয়েছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত গুলিগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে এবং ঘটনার রহস্য উদঘাটনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!