নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলাধিন আশুজিয়া ইউনিয়নের সিংহেরগাঁও গ্রামের এন্ট্রাস মিয়া (৫৫), পিতা-মৃত আবুল হোসেন, বিষ পান করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
জানা যায়, গত ২৭ মার্চ রাতে সবার অগোচরে এন্ট্রাস মিয়া বাড়িতে বিষ পান করলে পরিবারের লোকজন প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রবিবার (২৯ মার্চ) সকালে চিকিৎসাধীন অবস্থায় এন্ট্রাস মিয়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরন করেন।
কি কারনে এন্ট্রাস মিয়া আত্মহত্যার পথ বেছে নিলেন তার বিস্তারিত কারণ এখনো জানা সম্ভব হয়নি।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মেহেদী মাকসুদ বলেন, আমি বিভিন্ন মারফত জানতে পেরেছি যে সিংহেরগাও গ্রামের এন্ট্রাস মিয়া বিষপানে মারা গিয়েছেন।
তবে লিখিত কোন অভিযোগ এখনো পাই নাই। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

