AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাদকমুক্ত সমাজ গঠনে চাঁদপুর জেলা পুলিশ বন্ধপরিকর : এসপি



মাদকমুক্ত সমাজ গঠনে চাঁদপুর জেলা পুলিশ বন্ধপরিকর : এসপি

সামাজিক সচেতনতা বৃদ্ধি ও মাদক নির্মূলের লক্ষ্যে চাঁদপুর সদর থানাধীন ২ নং আশিকাটি ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডে ২৫ নং রালদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে (শুক্রবার ২৭ মার্চ) মাদক বিরোধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রবিউল হাসান (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত), পুলিশ সুপার, চাঁদপুর।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে মাদকের ভয়াবহতা সম্পর্কে আলোকপাত করেন এবং মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি উপস্থিত জনসাধারণের মতামত শ্রবণ করেন এবং একটি নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত অংশগ্রহণ কামনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ খায়রুল কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চাঁদপুর; অফিসার ইনচার্জ, সদর মডেল থানা, চাঁদপুর; সংশ্লিষ্ট ইউনিয়নের বিট অফিসারবৃন্দসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনসাধারণ।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!