AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে : জ্বালানিমন্ত্রী


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
০৪:১১ পিএম, ২৭ মার্চ, ২০২৬

দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে : জ্বালানিমন্ত্রী

দেশে জ্বালানি তেলের সরবরাহে কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, কিছু অসাধু ব্যবসায়ী মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে।

শুক্রবার (২৭ মার্চ) সকালে সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় একটি ৬৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, সাম্প্রতিক বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে মানুষ প্রয়োজনের তুলনায় বেশি জ্বালানি তেল সংগ্রহের প্রবণতা দেখাচ্ছে। ফলে পেট্রোল পাম্পগুলোতে স্বাভাবিক সময়ের তুলনায় দ্রুত তেল শেষ হয়ে যাচ্ছে। আগে যেখানে একটি পাম্পে দিনে এক লরি তেল বিক্রি হতো, এখন তা কয়েক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, হঠাৎ চাহিদা বৃদ্ধির সুযোগে কোথাও কোথাও কালোবাজারি ও অনিয়মের ঘটনা ঘটছে। এ বিষয়ে প্রশাসনকে সতর্ক করা হয়েছে এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের প্রয়োজনীয় নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে দেশের জরুরি চাহিদা মেটাতে তিন লাখ মেট্রিক টন ডিজেল আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সরকারি সূত্র জানায়, বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতার কারণে জ্বালানি সরবরাহে সম্ভাব্য চাপ মোকাবিলায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় সরাসরি ক্রয় পদ্ধতিতে দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে ডিজেল আমদানি করা হবে।

এর মধ্যে এপি এনার্জি ইনভেস্টমেন্টস লিমিটেড থেকে এক লাখ মেট্রিক টন এবং সুপারস্টার ইন্টারন্যাশনাল (গ্রুপ) লিমিটেড থেকে দুই লাখ মেট্রিক টন ডিজেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!