গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের মান্দ্রা গ্রামে অবস্থিত বিশ্ব শুক সেবাশ্রমে বার্ষিক মহাউৎসব ও ব্রহ্মপুত্র স্নানকে ঘিরে স্নান উৎসব অনুষ্ঠিত হয়েছে।
উৎসবকে কেন্দ্র করে গত বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অসুস্থ হয়ে পড়া ভক্তদের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এ সময় আগত ভক্তদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. বিজন হালদার, শংকর ঢালী, লিটন বাড়ৈ, আমিনুর শেখ, হোমিওপ্যাথি চিকিৎসক ডা. রুবেল কাজী (মেডিকেল অফিসার, গোপালগঞ্জ হোমিওপ্যাথিক কলেজ ও হাসপাতাল), ডা. বিবেকানন্দ বিশ্বাস (প্রভাষক, গোপালগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল), ডা. ডেইজি কীর্তনিয়া (এম.এ-ডিএইচ, এমএস) এবং ডা. শিশির মজুমদার।
চিকিৎসা কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করেন শচীন্দ্র নাথ মল্লিক, নিপুণ মণ্ডল, পলাশ ঢালী(গিরিশ) রেজাউল করিম,নির্মল হালদার, রাধাগঞ্জ ইউপি সদস্য মাহবুব শেখ,অসীম রায়, তপন মধু ও অমল বিশ্বাস সহ অন্যান্য স্বেচ্ছাসেবীরা।
উৎসবে আগত ভক্তরা বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

