নড়াইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে নড়াইল জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার জেলা শিল্পকলা একাডেমিতে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবসের প্রথম প্রহরে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।
পুলিশ সুপার আল মামুন শিকদার ও অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ শহীদদের স্যালুট প্রদান করেন এবং তাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার জন্য প্রার্থনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল সালাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নূর-আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ রকিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ কামরুজ্জামানসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধাগণ এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে দেশপ্রেম ও স্বাধীনতার চেতনা বিকাশের অঙ্গীকার করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

