AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে যুগ্ম সচিবের পরিদর্শন



বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে যুগ্ম সচিবের পরিদর্শন

বুধবার, ২৫ মার্চ দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের শৃঙ্খলা শাখার যুগ্ম সচিব ডা. শাব্বির ইকবাল বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সরাসরি রোগীদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে রক্তচাপ পরিমাপ করেন এবং চিকিৎসা সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। এছাড়া চক্ষু বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে হাসপাতালের চিকিৎসা সেবার বিভিন্ন দিক নিয়ে অবহিত হন।

জরুরি ও ইনডোর বিভাগ, হাসপাতালের অপারেশন থিয়েটার ও সাধারণ কার্যক্রম পর্যালোচনা করে যুগ্ম সচিব সন্তোষ প্রকাশ করেন। তিনি ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ৯১ জন রোগীর ভর্তি থাকার বিষয়টি গুরুত্বসহকারে পর্যালোচনা করেন।

পরিদর্শনকালে ডেপুটি সিভিল সার্জন ডা. তৌহিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি, আবাসিক মেডিকেল অফিসার ডা. সুফিয়ানসহ অন্যান্য চিকিৎসক, কনসালটেন্ট ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। যুগ্ম সচিব চিকিৎসক ও নার্সদের পেশাদারিত্ব এবং দায়িত্বপরায়ণতাকে প্রশংসা করেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!