মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশের প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৬টা ১২ মিনিটে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগ—আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরাও উপস্থিত থেকে শ্রদ্ধা জানান।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর প্রধান বিচারপতি এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা একযোগে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণের পর প্রধান বিচারপতি ও বিচারপতিরা একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

