AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর

চাঁপাইনবাবগঞ্জে সেতু পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম


Ekushey Sangbad
আব্দুল ওয়াহাব, চাঁপাইনবাবগঞ্জ
০২:৫৬ পিএম, ২৫ মার্চ, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে  সেতু পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

‎গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদ প্রকাশের পর চাঁপাইনবাবগঞ্জে নির্মাণাধীন প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে একটি সেতু পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বুধবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১২ টার দিকে জেলার শাজাহানপুর ইউনিয়নে নির্মাণাধীন সেতুটি পরিদর্শন করেন তিনি। এ সময় সেতুর নির্মাণকাজের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী জানান, সেতুর কাজ নিয়ে যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখতে ৭ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে এই সেতু ও রাস্তা চলাচল উপযোগী করে তুলতে হবে।

তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ের মধ্যেই সমস্যার সমাধান হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ হারুন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক লিটনসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। ‎

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!