রাজশাহীর তানোরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের অভিযোগে বিশেষ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার(২৪মার্চ) দুপুরে থানার মোড়ে অবস্থিত তৃপ্তি হোটেল এন্ড রেস্টুরেন্টে বিশেষ অভিযান পরিচালনা করে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় পাশবর্তী রুচিতা হোটেল এন্ড রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। তবে তার পরিবেশ সন্তোষ জনক হওয়ায় তার কোন জরিমানা করা হয়নি।
এছাড়াও বিভিন্ন পেট্রোল পাম্প ও খুচরা দোকানে অভিযান পরিচালনা করা হয়।ভোক্তাদের বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাইমা খান এঅভিযান পরিচালনা করেন।
জানা গেছে, হোটেল গুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন করা হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হোটেল মালিকদের সতর্ক করে ভবিষ্যতে স্বাস্থ্যবিধি মেনে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন করার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও নাঈমা খান।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো প্রতিষ্ঠান নিয়ম ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

