AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কমলগঞ্জে ‍‍`মাত্রা‍‍`র আয়োজনে বিষ্ণুপ্রিয়া মনিপুরী আর্ট



কমলগঞ্জে ‍‍`মাত্রা‍‍`র আয়োজনে বিষ্ণুপ্রিয়া মনিপুরী আর্ট

মৌলভীবাজারের কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হয়েছে তিন দিন ব্যাপি ‘বিষ্ণুপ্রিয়া মনিপুরী আর্ট ফেস্টিভ্যাল’।
মাল্টি-এথনিক অ্যাস্থেটিক আর্কিটেকচারাল অ্যান্ড ট্রান্স-কালচারাল রিসার্চ অ্যাসোসিয়েশন (মাত্রা)-এর উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়।

রবিবার (২২ মার্চ) সন্ধ্যায় উপজেলার মণিপুরী ললিতকলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী।

তিনি বলেন, মণিপুরী সংস্কৃতি আমাদের জাতীয় গর্ব। এ ধরনের শিল্প উৎসব প্রান্তিক জনগোষ্ঠীর শিল্প-সংস্কৃতিকে বিশ্বদরবারে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মণিপুরী ললিতকলা একাডেমি এর উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আসাদুজ্জামান,

মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য দুরুদ আহমদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির সদস্য আবুল হোসেন, ‘মাত্রা’র সভাপতি উজ্জ্বল সিংহ এর পরিচালায় অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয় এবং সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

উৎসবে মণিপুরী সংস্কৃতির ঐতিহ্যবাহী নাটক, গান এবং চিত্রকলার প্রদর্শনী দর্শকদের মুগ্ধ করে। বক্তারা এ সময় হারিয়ে যেতে বসা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিল্পধারা রক্ষায় ‘মাত্রা’র এই উদ্যোগের প্রশংসা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম,কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি নির্মল এস পলাশ,

মাধবপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোতাহির আলী এবং ‘মাত্রা’র কার্যকরী সদস্য শুভ্র সিংহ, অভিষেক সিংহ, অনুপম সিংহ, সৌমিক সিংহ, সন্দীপন সিংহ, শিউলি সিংহা সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। উৎসবটি স্থানীয় সংস্কৃতিকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!