সিলেটের গোলাপগঞ্জ উপজেলার একমাত্র প্রাচীন সংবদপত্র সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক আখতারুজ্জামান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ঈদের দিন শনিবার (২১ মার্চ) যুক্তরাষ্ট্রে একটি হাসপতালে ইন্তেকাল করেছেন। দীর্ঘ দিন ধরে কিডনি,হাই প্রেসার ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী ও এক ছেলে ও মেয়ে সহ অসংখ্যগুনি জন রেখেগেছেন। মরহুম আখতারুজ্জামানের গ্রামের গোলাপগঞ্জ বুধবারি বাজার ইউনিয়নের চন্দরপুর বানিগাজী গ্রামে।
নব্বই দশকে গোলাপগঞ্জ উপজেলার সাংবাদিকতায় যারা অগ্রণী ভূমিকা রেখেছেন, তাদের মধ্যে আখতারুজ্জামান ছিলেন অন্যতম। ১৯৯২ সালে তাঁর সম্পাদনায় সাপ্তাহিক গোলাপ পত্রিকার যাত্রা শুরু হয়, যা স্থানীয় সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
তিনি সাংবাদিকতার পাশাপাশি ঢাকাদক্ষিণ সাব-রেজিস্টার অফিসে দীর্ঘ দিন সুনামের সাথে দলিল লেখক হিসেবে কর্মরত ছিলেন। কর্মজীবনে তিনি ছিলেন নিষ্ঠাবান, আর ব্যক্তি জীবনে সদাহাস্য, অমায়িক ও নির্ভেজাল একজন মানুষ। সহকর্মী, বন্ধু ও শুভানুধ্যায়ীদের কাছে তিনি ছিলেন অত্যন্ত প্রিয়। তাঁর মৃত্যুতে সাংবাদিক সমাজ, এলাকাবাসী ও শুভানুধ্যায়ীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক আখতারুজ্জমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ফ্রান্স বাঙালীর প্রথম অনলাইন ও স্যাটেলাইট টেলিভিশন (অন টিভি নিউজের বাংলাদেশ প্রতিনিধি,সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট) পত্রিকার সম্পাদক- আবুল কাশেম রুমন, সাধারণ সম্পাদক দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি সহ কো-অর্ডিনেটর মো. তোফায়েল আহমদ।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

