AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত



চুয়াডাঙ্গায়  মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সুরুজ (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন হৃদয় নামের আরও এক মোটরসাইকেল আরোহী।

শনিবার (২১ মার্চ) দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের চুয়াডাঙ্গা ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত সুরুজের বাড়ি চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ায় বাসিন্দা ও স্বপনের ছেলে। আহত হৃদয় পৌর এলাকার শ্বশানপাড়ার বাসিন্দা।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের দিন দুই যুবক মোটরসাইকেলযোগে ঘুরতে বের হয়েছিল। এসময় ফার্স্ট ক্যাপিটাল ইউনির্ভাসিটির নিকটবর্তীস্থানে পৌছালে দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লাগে। এতে দুজনই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুরুজকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই সুরুজ মারা গেছেন। আহত একজনকে চিকিৎসা দেয়া হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানা ওসি মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, সড়ক দূর্ঘটনায় একজন মারা গেছে। বিস্তারিত জানতে ঘটনাস্থলে পুলিশের একটি টিমকে পাঠানো হয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!