AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাইকেরছড়ায় জামায়াতের উদ্যোগে পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ



পাইকেরছড়ায় জামায়াতের উদ্যোগে পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নে গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সংগঠনটির পাইকেরছড়া ইউনিয়ন শাখার উদ্যোগে শুক্রবার (আজ) প্রায় দুই শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

আয়োজিত এই কর্মসূচিতে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে চাল, ডাল, ভোজ্যতেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়, যা ঈদের আগে তাদের জন্য কিছুটা হলেও স্বস্তি নিয়ে এসেছে।

সকাল থেকে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসা উপকারভোগীদের মাঝে সুশৃঙ্খলভাবে এসব সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকেরছড়া ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি জননেতা মাওলানা রিয়াজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন শাখার সেক্রেটারি জননেতা এস এম সাজ্জাদ হোসাইন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই ইসলামের শিক্ষা এবং মানবতার দাবি। তারা উল্লেখ করেন, ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি স্তরের মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে-এই লক্ষ্যেই এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশ্বাস দেন।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!