সৌদি আরবের সাথে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ৩ টি গ্রামে এবং সদও উপজেলার ২ টি গ্রামে ধর্মপ্রাণ মুসলমানেরা পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন।
শুক্রবার জামায়াতের সাথে দুই রাকাআত ওয়াজিব নামাজ আদায়ের মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপন করেন তারা। শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের রাধানগর ও ৭৬ বিঘিসহ আরও একটি গ্রামের কিছু মানুষ সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করেছেন।
সকাল ৮ টায় সময় ৭৬ বিঘি আম বাগানে ঈদুল ফিতের নামাজে ইমামতি করেন মাওলানা ইউসুফ আলী। শিবগঞ্জ উপজেলাসহ বিভিন্ন এলাকার মুসুলিরা সেখানে ১০০-২০০ জন নারী - পুরুষ ঈদ জামায়াতে অংশগ্রহণ করেন।
এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের মোমিনটোলা ও বাগানপাড়া এলাকায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।
প্রসঙ্গত: চাঁপাইনবাবগঞ্জ জেলা ইসলামিক ফাউন্ডেশন জানায়,সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে মিল রেখে দেশের অনেক জায়গাতেই ইদের নামাজ আদায় করেন কিছু মানুষ। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জে ও কিছু মানুষ এবারও ঈদের নামাজ আদায় করেছে ।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

