AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আনোয়ারায় বিধবাকে ঘরের টিন উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী



আনোয়ারায় বিধবাকে ঘরের টিন উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আনোয়ারা উপজেলার মহতর পাড়া গ্রামের এক অসহায় বিধবার পাশে দাঁড়িয়েছেন চাতরী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এডভোকেট নুরুল কবির রানা।

মানবিক সহায়তার অংশ হিসেবে তিনি ওই বিধবার বসতঘরের জন্য টিন,  কাঠ ও অন্যান্য সামগ্রী উপহার দেন।

১৮ই মার্চ (বুধবার) বিকেলে এডভোকেট নুরুল কবির রানা‍‍`র পক্ষে সাইফুল ইসলাম, আবু তাহের ও সেকান্দর ওই বিধবার হাতে টিন তুলে দেন। জানা যায়, দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে থাকা ওই বিধবা একটি জরাজীর্ণ ঘরে বসবাস করে আসছিলেন।

বৃষ্টি হলেই ঘরের টিনের ছিদ্র দিয়ে পানি পড়ে ঘরের ভেতর ভিজে যেত, ফলে স্বাভাবিক জীবনযাপন ছিল অত্যন্ত কষ্টকর। বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে এডভোকেট নুরুল কবির রানা নিজ উদ্যোগে তার বসতঘরের জন্য টিনের ব্যবস্থা করেন এবং ঈদ উপহার হিসেবে তা প্রদান করেন। ঈদের আগে এমন উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে ওই বিধবা বলেন, বৃষ্টি হলেই ঘরের ভেতর পানি পড়ত, ঠিকমতো রান্না করেও খেতে পারতাম না।

অনেক কষ্টে দিন কাটাচ্ছিলাম। এবার নতুন টিন পেয়ে বড় কষ্ট দূর হলো। এখন অন্তত নিশ্চিন্তে থাকতে পারবো। এডভোকেট নুরুল কবির রানা আমার মতো একজন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন এজন্য আমি তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিন। স্থানীয়রা জানান, এই সহায়তা শুধু একটি উপহার নয়, বরং একটি পরিবারের জন্য স্বস্তি ও নিরাপত্তার প্রতীক। এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এ বিষয়ে এডভোকেট নুরুল কবির রানা বলেন, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব।

ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে পারলেই এর প্রকৃত তাৎপর্য পূরণ হয়। আমি সবসময় সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকার চেষ্টা করি। বিশেষ করে উৎসবের সময়ে অসহায়দের মুখে হাসি ফোটাতে পারাটা সবচেয়ে বড় পাওয়া। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!