পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে শাড়ি বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য মো. এনামুল হক।
বুধবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১২টায় পত্নীতলা উপজেলার নজিপুর সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে ৪০০টি শাড়ি বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা ও নজিপুর পৌর জামায়াতে ইসলামী দলের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নওগাঁ-২ আসনে মোট ৭০০ পিস শাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ধামইরহাট উপজেলায় ৩০০টি শাড়ি ইতোমধ্যেই বিতরণ করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

