নরসিংদীর পলাশে এতিম শিশুদের মাঝে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি-পায়জামা ও মাদ্রাসার ব্যাগ বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার গজারিয়া ইউনিয়নের তালতলী বাজারসংলগ্ন ইছাখালী দারুল মাসাকীন ইসলামিয়া এতিমখানায় এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্থানীয় দুই জাতীয় দৈনিকের সাংবাদিকদের উদ্যোগে পাঞ্জাবি-পায়জামা এবং এক নির্বাহী প্রকৌশলীর উদ্যোগে মাদ্রাসার ব্যাগ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এতিম শিশুদের হাতে ঈদ উপহার তুলে দেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ।
এ সময় এতিমখানার মুহতামিম আফবাব উদ্দিন গাজী, শিক্ষক হাফেজ মাওলানা সিরাজুল ইসলাম, এতিমখানা কমিটির সেক্রেটারি মোবারক সিকদার, সদস্য বাহাউদ্দীন মিয়া, আল-আমিন পাঠান, সমাজসেবক দেলোয়ার পাঠান, শাহাদাৎ হোসেন হিরনসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ বলেন, “ঈদে নতুন পোশাক ও ব্যাগ পেয়ে এতিম শিশুদের চোখেমুখে খুশির ঝিলিক দেখা যাচ্ছে। এমন মহতী উদ্যোগে উপস্থিত থাকতে পেরে আমি আনন্দিত।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

