AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জ্বালানি তেল না পেয়ে ফিলিং স্টেশন ম্যানেজারকে কুপিয়ে আহত



জ্বালানি তেল না পেয়ে ফিলিং স্টেশন ম্যানেজারকে কুপিয়ে আহত

চাহিদামতো জ্বালানি তেল না পাওয়াকে কেন্দ্র করে ঝিনাইদহের কোটচাঁদপুরে এক ফিলিং স্টেশনের ম্যানেজারকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার সন্ধ্যায় পৌর শহরের সলেমানপুর দাসপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত মোস্তফা আলী (৪৫) কোটচাঁদপুর ফিলিং স্টেশনের ম্যানেজার।

জানা যায়, সোমবার রাত দুইটার দিকে সলেমানপুর দাসপাড়ার মান্না গাজীর ছেলে জাহাঙ্গীর গাজী (৪২) ফিলিং স্টেশনে গিয়ে ২ হাজার টাকার জ্বালানি তেল চান। তেলের সীমাবদ্ধতা থাকায় ম্যানেজার মোস্তফা তাকে ৫০০ টাকার তেল দিতে রাজি হন। এতে ক্ষিপ্ত হয়ে জাহাঙ্গীর গাজী তেল না নিয়ে ম্যানেজারকে দেখে নেওয়ার হুমকি দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে চলে যান।

এরপর মঙ্গলবার সন্ধ্যায় মোস্তফা আলী নিজ বাড়ি থেকে পাম্পে যাওয়ার পথে আগে থেকে ওত পেতে থাকা জাহাঙ্গীর গাজী তার ওপর দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এ বিষয়ে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ঘটনার পর ভুক্তভোগী থানায় এসেছিলেন। তাকে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!