পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জুড়ী উপজেলায় অসচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (১৭ মার্চ) বেলাগাঁও উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জুড়ী উপজেলা জামায়াতে ইসলামী শাখার অন্তর্ভুক্ত বেলাগাঁও ওয়ার্ডের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ওয়ার্ড সভাপতি ফারুক আহমেদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর আব্দুল হাই হেলাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি লুৎফুর রহমান আজাদী, আল ইহসান ফাউন্ডেশনের সভাপতি ও শিক্ষানুরাগী মুজিবুর রহমান আজিজি, জায়ফরনগর ইউনিয়ন জামায়াতের আমীর অ্যাডভোকেট শাখাওয়াত হোসাইন, সেক্রেটারি আব্দুস সত্তার, সাবেক সেনা কর্মকর্তা ইমরান হোসেন তুলা এবং বেলাগাঁও ওয়ার্ডের পরিচালক আলমগীর হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বেলাগাঁও ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ১৬৩টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। ‘ঈদের খুশি’ প্যাকেজে ছিল পোলাও চাল, সেমাই, নুডুলস, দুধ, একটি মুরগি, চিনি ও সয়াবিন তেল।
এছাড়া শতাধিক বৃদ্ধ ও বৃদ্ধার বাড়িতে গিয়ে লুঙ্গি ও শাড়ি উপহার দেন জামায়াতের নেতৃবৃন্দ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

