AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোটরসাইকেলের ধাক্কায় কোটচাঁদপুরে নারী নিহত



মোটরসাইকেলের ধাক্কায় কোটচাঁদপুরে নারী নিহত

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় সাজ বিবি (৬০) নামে এক নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার ঝামাঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজ বিবি হরিণদিয়া গ্রামের ঈমান আলীর স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকালে সাজ বিবি বাড়ির কাজ শেষে হরিণদিয়া গ্রামের দক্ষিণপাড়া জামে মসজিদের সামনে পাকা সড়কে যান। এ সময় কোটচাঁদপুর থেকে দোড়া গামী একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের নিচে পড়ে গিয়ে মাথা ও বুকে গুরুতর আঘাত পান।

স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থার অবনতি হওয়ায় যশোর হাসপাতালে রেফার করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় মোটরসাইকেল চালক রাব্বি হোসেন (১৫) অক্ষত রয়েছেন। তিনি একই এলাকার তাজুল ইসলামের ছেলে।

কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত কুমার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। ভুক্তভোগীদের থানায় আসতে বলা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!