AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বনে জবাই করে মাংস বিক্রির অভিযোগ, ৯ ঘোড়াসহ আটক ৫



বনে জবাই করে মাংস বিক্রির অভিযোগ, ৯ ঘোড়াসহ আটক ৫

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খলিশাজানি এলাকা থেকে ৯টি ঘোড়াসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর রাতে কালিয়াকৈর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এলাকাবাসীর সহায়তায় উপজেলার খলিশাজানি এলাকায় সরকারি বনের পাশ থেকে একটি ট্রাকভর্তি ৯টি ঘোড়াসহ ৫ জনকে আটক করে।

আটকরা হলেন-গাজীপুর শ্রীপুর উপজেলার চকপাড়া গ্রামের রহমত আলীর ছেলে আশরাফুল ইসলাম (২৯), কালিয়াকৈর উপজেলার রামচন্দ্রপুর এলাকার মজিবুর রহমানের ছেলে মুন্না (২৩), গাজীপুর মহানগরের এরশাদ নগর এলাকার আহমেদ সুমনের ছেলে সাজ্জাদ হোসেন আমান (২৬), শরীয়তপুর গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে মাহমুদ মাঝি (৩৯) এবং ঢাকা জিনজিরা থানার বন্ডাকপাড়া এলাকার কালু পাটোয়ারীর ছেলে আবুল পাটোয়ারী (৪৬)।
জানা গেছে, আটকরা গোপনে রাতে বনের ভেতরে ঘোড়া জবাই করে সেগুলো গরুর মাংস হিসেবে গাজীপুর বিভিন্ন হোটেলে বিক্রি করত। এর আগে গত ১০ মার্চ উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাঘাইর এলাকায় বনের ভেতরে ঘোড়ার মাথা, চামড়াসহ বিভিন্ন অংশ পড়ে থাকতে দেখা যায়।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নাসির উদ্দিন এই বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হন নাই।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!