ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন রাজশাহী শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ মার্চ) মহানগরীর থ্রি ইয়ার্স ভেঞ্চার রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। এতে সংগঠনের নেতৃবৃন্দ ও উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনের রাজশাহী শাখার সভাপতি আয়েশা আক্তার লিজার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, মানবাধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, মানবাধিকার রক্ষায় সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সংগঠনের সুনাম ও কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধিতে সবাইকে নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
সভাটি পরিচালনা করেন সংগঠনের রাজশাহী শাখার সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার। ইফতার মাহফিল শেষে উপস্থিত সদস্যরা দোয়া ও মোনাজাতে অংশ নেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

