AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজশাহীতে বিদেশি রিভলবার ও তাজা গুলি উদ্ধার


Ekushey Sangbad
আব্দুল বাতেন, রাজশাহী
০৪:১২ পিএম, ১৬ মার্চ, ২০২৬

রাজশাহীতে বিদেশি রিভলবার ও তাজা গুলি উদ্ধার

রাজশাহী মহানগরীর শাহমখদুম এলাকা থেকে র‌্যাব-৫ ও সিপিএসসি যৌথ অভিযান চালিয়ে ১টি বিদেশি রিভলবার এবং ৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে। অভিযানটি আজ  (১৬ মার্চ)  রাত ১২:৩৫ ঘটিকায় শাহমখদুম থানার দক্ষিন নওদাপাড়া এলাকায় পরিচালিত হয়।

র‌্যাবের বরাত দিয়ে জানানো হয়েছে, প্রতিষ্ঠার সময় থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনার ক্ষেত্রে র‌্যাব অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী ও অন্যান্য আইন-শৃঙ্খলা বিনষ্টকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

অভিযানকালে উদ্ধারকৃত রিভলবার ও গুলি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় এবং নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে তা বিধি মোতাবেক জব্দ করা হয়। এ ঘটনায় কোনো আসামি গ্রেফতার করা হয়নি। তবে র‌্যাব-৫, সিপিএসসি ও রাজশাহীর সংশ্লিষ্ট দল আসামি গ্রেফতারের জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছে। উদ্ধারকৃত আলামতসমূহ শাহমখদুম থানায় হস্তান্তর করা হয়েছে, যাতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা যায়।

র‌্যাবের পক্ষ থেকে সংবাদমাধ্যমকে অনুরোধ করা হয়েছে, এই সংবাদটি যথাযথভাবে প্রচার করা হোক।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!