AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিংগাইরে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত



সিংগাইরে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মানিকগঞ্জের সিংগাইরে সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ মার্চ) বিকেলে সিংগাইর বাসস্ট্যান্ডে অবস্থিত প্যারামাউন্ট টাওয়ারে সিংগাইর প্রেসক্লাবের সাংবাদিকদের অংশগ্রহণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয় ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুসলেম উদ্দিন। এ সময় সাত্তার গ্রুপ অব কোম্পানির মালিক ও বিশিষ্ট শিল্পপতি মো. সাত্তার খানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ব্যবসায়িক সফলতা কামনা করা হয়।

সিংগাইর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক মানবজমিন প্রতিনিধি আতাউর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিংগাইর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি মো. রকিবুল হাসান বিশ্বাস, সাবেক সভাপতি ও সাপ্তাহিক সংবাদ জমিন পত্রিকার প্রকাশক-সম্পাদক মো. কোহিনূর ইসলাম রাব্বি, সাবেক সহ-সভাপতি ও দৈনিক জবাবদিহি প্রতিনিধি সিরাজুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ও  আজকালের খবর প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও একুশে সংবাদ প্রতিনিধি ইয়াকুব মোল্লা, দপ্তর সম্পাদক ও বাংলাবাজার পত্রিকা প্রতিনিধি মো. হাবিবুর রহমান, কার্যকরী সদস্য ও  যুগান্তর প্রতিনিধি মুহ. মিজানুর রহমান বাদল, সমকাল প্রতিনিধি মোহাম্মদ আলী রিপন, সাংবাদিক সাইফুল ইসলাম ও বশির উদ্দিন প্রমুখ।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!