AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁপাইনবাবগঞ্জে ১০ মিলিমিটার বৃষ্টিপাত


Ekushey Sangbad
আব্দুল ওয়াহাব, চাঁপাইনবাবগঞ্জ
০১:৫৫ পিএম, ১৬ মার্চ, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ১০ মিলিমিটার বৃষ্টিপাত

চৈত্র মাসের প্রথম দিনে-চাঁপাইনবাবগঞ্জে ঝড়ো হওয়াসহ ১০ মিলিমিটার বৃষ্টিপাতে আমের মুকুল পরাগায়ণ বিঘ্নিত হবার আশংকা! চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসার. বলেন, রবিবার চৈত্রের প্রথম দিন রাত সাড়ে ৯টার দিকে মৌসুমের প্রথম বৃষ্টিপাত হয়েছে ১০ মিলিমিটার। এর সাথে হয়েছে ঝড়ো হাওয়া। এ বৃষ্টিতে আম গাছে-গাছে প্রস্ফুটিত মুকুলের পরাগায়ণ বিঘ্নিত হবে।

পাশাপাশি মুকুল থেকে ফুটে ওঠা ছোট ছোট আম গুটিগুলো ঝড়ো হাওয়ার দোলায় বাড়ি খাওয়াই কিছুটা ক্ষতিগ্রস্ত হবে।

এদিকে কৃষি জমিতে এখন বোরো ধান। ফাল্গুন চৈত্রের এই সময় সেচের প্রয়োজন। কিন্তু দেশের সার্বিক পরিস্থিতিতে ডিজেল সংকটের কারণে সেচ দেওয়া সম্ভব হচ্ছিল না কৃষকদের। প্রেক্ষিতে চৈত্রের এ হঠাৎ বৃষ্টি ধানক্ষেতের জন্য বেশ ফলদায়ক।

এছাড়া, অন্যান্য রবি শস্যে কি লাভ কিংবা ক্ষতি হয়েছে তা আগামীকাল অফিস সময় খোঁজ নিয়ে বলা যাবে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!