AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুড়িগ্রামে গণঅধিকার পরিষদ ও অঙ্গ সংগঠনের ইফতার মাহফিল


Ekushey Sangbad
আনোয়ার হোসেন, কুড়িগ্রাম
০৮:৪৬ পিএম, ১৫ মার্চ, ২০২৬

কুড়িগ্রামে গণঅধিকার পরিষদ ও অঙ্গ সংগঠনের ইফতার মাহফিল

দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার প্রত্যয়ে কুড়িগ্রামে গণঅধিকার পরিষদ ও অঙ্গ সংগঠনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ মার্চ) বিকেলে কুড়িগ্রাম পৌর বাজার সংলগ্ন উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আয়োজিত গণঅধিকার পরিষদ ও সকল অঙ্গ সংগঠনের দোয়া এবং ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি ছিলেন জাতীয়তাবাদী দল কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায় মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

দোয়া ও ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সাবেক সভাপতি অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন পলাশ, সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর আবুল কালাম আজাদ, সাবেক সহ-সভাপতি  মমিনুল হক রানা, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক  ইয়াসির আরাফাত সবুজ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক  মোফাখ্খারুল ইসলাম মিঠুন, সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এম এ সোহেল, বাংলাদেশ যুব অধিকার পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি  খাদেমুল ইসলাম আকাশ, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সাবেক সভাপতি  শিমুল মাহমুদ সহ গণধিকার পরিষদের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের সকল নেতৃবৃন্দ দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার শপথ গ্রহণ করেন এবং আগামী দিনে বিএনপি সরকারের যাবতীয় কর্মকাণ্ডে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার শপথ করে প্রত্যয় ব্যক্ত করেন। এবং দোয়া পরিচালনা করেন গণঅধিকার পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোফাখ্খারুল ইসলাম মিঠুন।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!