রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলাধীন ৩১ নং খেদারমারা ইউনিয়ন পরিষদের উদ্যোগে অসহায়-দুস্থ শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৫ মার্চ (রবিবার) সকাল ১০ ঘটিকায় খেদারমারা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এসব ঈদ উপহার বিতরণ করেন ৩১ নং খেদারমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্টু চাকমা।
এসময় আরো উপস্থিত ছিলেন, খেদারমারা ইউনিয়ন বিএনপির সভাপতি আলী, অত্র ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মনির হোসেন (মহিন), খেদারমারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লোকমান হোসেন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ঈদ উপহারের মধ্যে রয়েছে লাচ্ছি সেমাই-৩ পেকেট, বাংলা সেমাই-১ কেজি, তেল ১ লিটার, পিয়াজ-১ কেজি, চিনি- ১ কেজি, নুডলস- ৩ পেকেট সহ রসুন, লবন, কিসমিস, বাদাম ইত্যাদি।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

