AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রায়গঞ্জে এএসআইকে পিটিয়ে আহত করার অভিযোগ, জিজ্ঞাসাবাদের জন্য আটক ১



রায়গঞ্জে এএসআইকে পিটিয়ে আহত করার অভিযোগ, জিজ্ঞাসাবাদের জন্য আটক ১

সিরাজগঞ্জের রায়গঞ্জে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই)-এর ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক কোষাধ্যক্ষ আনোয়ার হোসেনের নাম উঠে এসেছে।

শনিবার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ষোল মাইল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত এএসআই মামুনুর রশীদকে স্থানীয়রা উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য ক্ষুদ্রদৌলতপুর গ্রামের মৃত আবুল শেখের ছেলে মনি নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

আটক মনি জানান, শনিবার বিকেলে ষোল মাইল বাজারে চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মো. আনোয়ার হোসেন শেখ (আনু)-এর সঙ্গে একটি বিবাদমান বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আনোয়ার হোসেনের নেতৃত্বে স্থানীয় বাসিন্দা আফস আলীর ছেলে রুহুলসহ কয়েকজন মিলে কাঠের বাটাম দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে এএসআই মামুনুর রশীদ আহত হন। আটক মনি হামলার ঘটনায় নিজের সম্পৃক্ততার বিষয়টি এ প্রতিবেদকের কাছে স্বীকার করেছেন।

এ ঘটনার পর চান্দাইকোনা ইউনিয়নের ষোল মাইল এলাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ঘটনার বিষয়ে চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আবু সামা সরকার বলেন, “এ ঘটনার বিষয়ে আমার তেমন জানা নেই। তবে আনোয়ার হোসেন ইউনিয়ন বিএনপির সাবেক কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন।”

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, এএসআই মামুনুর রশীদ আহত হওয়ার বিষয়টি সত্য। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ বের হয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি, তবে প্রস্তুতি চলছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!