AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোরেলগঞ্জে কে কে গ্রুপের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ


Ekushey Sangbad
ফাহাদ হোসেন, মোরেলগঞ্জ, বাগেরহাট
০৬:৫৮ পিএম, ১৪ মার্চ, ২০২৬

মোরেলগঞ্জে কে কে গ্রুপের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

বাগেরহাটের মোরেলগঞ্জে কে কে গ্রুপের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এ বছরও  অসহায়,হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকালে কে কে গ্রুপের চেয়ারম্যান কাজী খায়রুজ্জামান শিপন মোরেলগঞ্জ পৌর শহরের তার নিজ বাসভবনে এসব ঈদ উপহার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন কে কে গ্রুপের ব্যবস্হাপনা পরিচালক কাজী শাহারুন জামান নিপা সহ স্থানীয় ব্যাক্তিবর্গ।

এ সময় কাজী খায়রুজ্জামান শিপন বলেন, দরিদ্র ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানো ও ঈদের আনন্দ ভাগাভাগি করা এই ধরনের মানবিক উদ্যোগের অংশ হিসেবে প্রতি বছর আমি এসব ঈদ বস্ত্র বিতরণ করি,এ বছর উপজেলার ৬ হাজার হতদরিদ্র পরিবারের কাছে এসব ঈদ উপহার বিতরণ করবো।

কাজী শিপন এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে সকলের কাছে তার জন্য দোয়া চান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জন্য যেন কাজ করতে পারে সে লক্ষে সকলকে বর্তমান সরকারের প্রতি আস্থাশীল হওয়ার আহবান জানান।

তার এ উদ্যোগকে সামাজিক দায়িত্ববোধের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে এবং এলাকার মানুষ এ ধরনের কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!