নড়াইল ডিবি পুলিশের সফল অভিযানে পঁয়তাল্লিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত রুবেল মোল্যা (৪০) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রেফতার রুবেল মোল্যা (৪০) নড়াইল সদর থানাধীন আগদিয়া বিছালী গ্রামের হাবিবুর রহমান কুটি মোল্যার ছেলে। (১৩ মার্চ)` নড়াইল সদর থানা পৌরসভাধীন ৪ নং ওয়ার্ড এর দুর্গাপুর গ্রামস্থ সিভিল সার্জনের বাসভবনের পিছনে পাঁকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আব্দুল খালেক এর তত্ত্বাবধানে এসআই রাজেশ কুমার দাস ও এএসআই কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ রুবেল মোল্যা (৪০) কে গ্রেফতার করে।
এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য পঁয়তাল্লিশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার`র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

