AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাদারগঞ্জে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল


Ekushey Sangbad
সাইফুল, মাদারগঞ্জ, জামালপুর
১১:৪৪ পিএম, ১৩ মার্চ, ২০২৬

মাদারগঞ্জে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন মাদারগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(১৩ মার্চ)বিকেলে উপজেলা পরিষদের খরকা হলরুমে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন জামালপুর জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান বাপ্পি।

মাদারগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খালিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জু, মাদারগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোশারফ হোসেন তালুকদার লেমন, অ্যাসোসিয়েশনের জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এ বি এম মাকসুদুর রহমান সোহেল, মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর, সাধারণ সম্পাদক খালিদ মাসুদ তালুকদার সোহেল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ হাসান অভি, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেসুর রহমান মোখলেস এবং যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান সাকুসহ অন্যরা।

আলোচনা শেষে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় অ্যাসোসিয়েশনের জামালপুর জেলা ও মাদারগঞ্জ উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের প্রতিনিধি এবং স্বাস্থ্যসেবা খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!