পটুয়াখালীর বাউফলে মানবিক সংগঠন স্প্রেইড হিউম্যানিটি’র উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) বাদ আসর বাউফল সরকারি কলেজ অডিটরিয়ামে এই ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মুহাম্মাদ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবুল বশার তালুকদার।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী মেডিকেল কলেজের প্রভাষক ডা. মিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মো. ছিদ্দিকুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে স্প্রেইড হিউম্যানিটি’র উপদেষ্টা মণ্ডলীর সদস্যসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় সংগঠনের সভাপতি মুহাম্মাদ রুহুল আমিন বলেন, সংগঠনটি দীর্ঘদিন ধরে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

