নওগাঁ সদর থানা পুলিশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম (৬৫)-কে আটক করেছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নওগাঁ সদর থানার একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে আটক করা হয়।
আটক রফিকুল ইসলাম নওগাঁ সদর উপজেলার চকপ্রাণ মণ্ডলপাড়া গ্রামের চয়েন উদ্দিন মণ্ডলের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁ সদর থানার ২০২৫ সালের ১৯ জুনের জিআর-৩৩২/২৫ নম্বর মামলায় আদালত থেকে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে আটক করা হয়। তিনি ওই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। এছাড়া পুলিশের তথ্যমতে, তিনি আরও তিনটি মামলার এজাহারনামীয় আসামি।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। শুক্রবার সন্ধ্যায় নওগাঁ সদর থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
নওগাঁ সদর থানা পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত ও আদালতের নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

