নড়াইলের লোহাগড়া উপজেলায় সেহরিতে খাওয়ার সময় কোবাদ হোসেন কাবুল (৫৭) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের এগারোনলী গ্রামের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত শেখ তসির উদ্দিনের ছেলে।
জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় স্বজন ও প্রতিবেশীরা জানিয়েছেন, কোবাদ হোসেন কাবুল রোজা রাখার উদ্দেশ্যে সেহরিতে ভাত খাচ্ছিলেন। খাওয়ার একপর্যায় হঠাৎ ভাত তার খাদ্যনালিতে আটকে যায়। পরিবারের লোকজন তাকে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
মরহুমের জানাজা বাদ জোহর লাহুড়িয়ার তৈলক্ষণপাড়া কবরস্থানে অনুষ্ঠিত হয় এবং তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

