গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২০২৫- ২৬ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসুচির আওতায় দুঃস্থ অসহায় পরিবারের মাঝে ভিজিএফ এর চাউল সুষ্ঠু ভাবে বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর ও দায়িত্বরত ট্যাগ অফিসার মোঃ নাজমুজ্জামান সরকার।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ ইউনিয়নে ৩ হাজার ৭ শত ৮৭ জন অসহায় পরিবারের সুবিধাভোগিদের মধ্যে জনপ্রতি ১০ কেজি করে এ চাউল বিতরণ করা হয়।
নলডাঙ্গা ইউনিয়ন মানবিক সহায়তার কমিটির সদস্য সহকারী শিক্ষক হাসেম মোল্লাসহ অন্যান্যে সদস্যবৃন্দ এ বিতরন কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে বিতরন ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেন সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দ।
এছাড়া এ সময় সাদুল্লাপুর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু নাছের, নলডাঙ্গা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা আব্দুল ওয়াহাব সরকার ও গণমাধ্যমকর্মীসহ ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

