AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পলাশে ৫ ইটভাটাকে জরিমানা


Ekushey Sangbad
সাব্বির হোসেন, পলাশ, নরসিংদী
১০:৩৩ পিএম, ১১ মার্চ, ২০২৬

পলাশে ৫ ইটভাটাকে জরিমানা

নরসিংদীর পলাশে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর।

বুধবার (১১ মার্চ) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার ডাংগা ইউনিয়নের বিভিন্ন ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় আইন ভঙ্গের দায়ে ৫টি ইটভাটাকে দেড় লক্ষ টাকা করে মোট সাড়ে ৭ লাখ টাকা জরিমানা করে ইটভাটার কার্যক্রম বন্ধ করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রেজওয়ান-উল ইসলাম।

ইটভাটাগুলো হলো ডাঙ্গা ইউনিয়নের কাজৈর এলাকার মেসার্স এম এ এস ব্রিক ফিল্ড, মেসার্স আজিজ বকুল ব্রিক ফিল্ড, পলাশের ইসলামপাড়া এলাকার  মেসার্স কম্বাইন্ড ব্রিকস, মেসার্স বন্ধু ব্রিকস (৭৭৭) ও মেসার্স একতা ব্রিক ফিল্ড।

"ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারা ৫ (২) লংঘনের দায়ে উক্ত আইনের ১৫ (১) ধারা অনুসারে এসব অর্থদন্ড করা হয়।

অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায়। আরও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা কার্যালয়ের উপপরিচালক মো. বদরুল হুদা এবং পরিদর্শক সমর কৃষ্ণ দাস। অভিযান চলাকালে র‌্যাব-১১ এর একটি টহল দল এবং নরসিংদী জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

পরিবেশ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ বদরুল হুদা জানান, “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘনের দায়ে মোট ৫টি ইটভাটার বিরুদ্ধে ৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরিবেশ সুরক্ষা ও আইন বাস্তবায়নের স্বার্থে নরসিংদী জেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!