AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হঠাৎ পরিদর্শনে সিংগাইর ইউএনও অফিসে প্রতিমন্ত্রী


Ekushey Sangbad
সায়েম খান, মানিকগঞ্জ
০৬:৫৩ পিএম, ১১ মার্চ, ২০২৬

হঠাৎ পরিদর্শনে সিংগাইর ইউএনও অফিসে প্রতিমন্ত্রী

ঘড়ির কাঁটা ঠিক সকাল ৯টা ছুঁতেই কোনো ধরনের প্রটোকল বা পূর্বঘোষণা ছাড়াই মানিকগঞ্জের সিংগাইর উপজেলা পরিষদ কমপ্লেক্সে হাজির হন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

সরকারি নির্দেশনা অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো অফিসে উপস্থিতি নিশ্চিত করতে বুধবার (১১ মার্চ) তিনি এ হঠাৎ পরিদর্শন করেন।

মন্ত্রী নিজের গাড়ির পতাকাটি কাপড় দিয়ে ঢেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুন নাহারের কার্যালয়ে সরাসরি প্রবেশ করেন। এ সময় তিনি নিজের পরিচয় দেন এবং ইউএনও’র পাশের একটি চেয়ারে বসেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে পরিষদের সকল কর্মকর্তার প্রতি সালাম পৌঁছে দেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

পরিদর্শনের সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলীকে অনুপস্থিত পান প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। এ সময় তিনি ফোন করে তাদের কাছে অনুপস্থিতির কারণ জানতে চান এবং যথাসময়ে অফিসে উপস্থিত থাকার নির্দেশনা দেন।

হঠাৎ প্রতিমন্ত্রীর আগমনে কিছুটা চমকে গেলেও কাকতালীয়ভাবে উপজেলা পরিষদ কমপ্লেক্সের প্রায় সব দপ্তরেই কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিত পাওয়া যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তখন নিজ নিজ কার্যালয়ে দায়িত্ব পালন করছিলেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। এ সময় তিনি সরকারি অফিসে সময়ানুবর্তিতা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন নাহার জানান, মন্ত্রী কোনো ধরনের প্রটোকল ছাড়াই সরাসরি তার কক্ষে প্রবেশ করেন। পরে উপস্থিত কর্মকর্তাদের নিয়ে এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন সম্ভাবনা এবং প্রধানমন্ত্রীর ঘোষিত বিভিন্ন কর্মসূচির বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন। কর্মকর্তারা জানান, পারস্পরিক সমন্বয় ও সৌহার্দ্যের মাধ্যমে তারা উপজেলার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে কাজ করছেন।
 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!