AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিয়ামতপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত


Ekushey Sangbad
মোঃ ইমরান ইসলাম, নিয়ামতপুর, নওগাঁ
০৫:৩০ পিএম, ১০ মার্চ, ২০২৬

নিয়ামতপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর নিয়ামতপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে র‍্যালি, অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাদিকুর রহমান মণ্ডল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা রানী পাল এবং নিয়ামতপুর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন লিডারসহ সদস্যরা।

অনুষ্ঠানে বক্তারা দুর্যোগ মোকাবিলায় সচেতনতা, প্রস্তুতি এবং স্থানীয় পর্যায়ে সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা একটি মহড়া প্রদর্শন করেন, যা উপস্থিতদের মাঝে দুর্যোগ প্রতিরোধে করণীয় সম্পর্কে বাস্তব ধারণা দেয়।

দিনব্যাপী কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!