“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার যৌথ আয়োজনে এ উপলক্ষে একটি র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় উপজেলা চত্বর থেকে র্যালিটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।
র্যালি শেষে অগ্নিকাণ্ড বিষয়ক একটি মহড়া পরিচালনা করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. আলাউল ইসলামের সভাপতিত্বে এবং প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি. এম. কামরুজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে শেখ মো. আলাউল ইসলাম বলেন, প্রতিটি দুর্যোগ মোকাবিলায় সরকারি-বেসরকারি সব সংস্থার সমন্বিত উদ্যোগ অপরিহার্য। তিনি দুর্যোগ প্রস্তুতিতে সচেতনতা বৃদ্ধি ও আগাম সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এ ধরনের উদ্যোগ জীবন ও সম্পদের ক্ষতি অনেকাংশে কমাতে পারে। দুর্যোগকালীন করণীয় সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন এবং মহড়ায় অংশগ্রহণের মাধ্যমে সবাইকে প্রস্তুত থাকতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সহকারী কমিশনার (ভূমি) নুরে আলম সিদ্দিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ. ফ. ম. রুকুনুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল হাকিম, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. ওবাইদুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন এবং মো. নাজিমুদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

