AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাটিরাঙায় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন


Ekushey Sangbad
আবু রাসেল সুমন, খাগড়াছড়ি
০৩:৪৬ পিএম, ১০ মার্চ, ২০২৬

মাটিরাঙায় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

খাগড়াছড়ির মাটিরাঙায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে মহড়া এবং আলোচনা সভা, র‌্যালি অনুষ্ঠিত হয়।

উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ  মো. হারুন এর নেতৃত্বে অগ্নিকান্ডে ঘটনায় বিচলিত না হয়ে কিভাবে আগুন নেভানো যায় সে বিষয়ে প্রত্যক্ষ ও অগ্নি নির্বাপক মহড়া প্রদর্শন করেন ফায়ার ফাইটার জানে আলম।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইশতিয়াক আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার  মাহমুদুর রহমান।

সভায় প্রধান অতিথি বলেন, আমরা দুর্যোগ মোকাবেলায় সবসময় প্রস্তুত থাকব। জন সমাগম পূর্ণ এলাকায় দুর্যোগের মোকাবিলা করার প্রস্তুতি রাখতে হবে। তাই আমাদের মাঝে সচেতনতা বৃদ্ধি করা খুবই গুরুত্বপূর্ণ।

এসময় উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পিআইও অফিসের কাম সহকারী রুহুল আমিন, রেড ক্রিসেন্ট, স্কাউট ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

 

একুশে  সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!