‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার; সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর তানোর উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রোববার (৮ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুনের পরিচালনায় আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আলমগীর হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাসদাঁক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী, উপজেলা নির্বাচন কর্মকর্তা সুস্মিতা রায়, তানোর থানার ওসি এস এম মাসুদ পারভেজ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জেবানুর রহমান সহ অনেকে।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ফুড ফর হাঙ্গেরি ও ডাসকো ফাউন্ডেশনসহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা, নারী প্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তানোরে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

