গাজীপুরের কালিয়াকৈরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে কালিয়াকৈর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম. ফখরুল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা মজুমদার, কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি সরকার আব্দুল আলীম এবং কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক রবিউল হোসেন।
এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

