AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কেন্দুয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন



কেন্দুয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যের আলোকে নেত্রকোনার কেন্দুয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।

রোববার (৮ মার্চ) দুপুরে কেন্দুয়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা আক্তার।

দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. নূরুল হক ভূঞা, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী মাকসুদ, উপজেলা সমবায় কর্মকর্তা কামরুজ্জামান চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইউনুস রহমান, তথ্য কর্মকর্তা অনিকা আক্তার, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিম, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক জিয়াউর রহমান জীবন, কেন্দুয়া উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা এবং প্রশিক্ষণার্থী সাবিকুন্নাহার ও ফারজানা আক্তার প্রমুখ।

সভায় বক্তারা বলেন, নারীর অধিকার রক্ষার কাজ নিজ পরিবার থেকেই শুরু করতে হবে। পাশাপাশি নারীদেরও তাদের অধিকার প্রতিষ্ঠায় আরও সচেতন হতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের অশ্লীল ছবি প্রচার বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!