AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজীবপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত



রাজীবপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

কুড়িগ্রামের রাজীবপুরে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে রাজীবপুর উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজীবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েকুল হাসান খান।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাজীবপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মোখলেছুর রহমান, রাজীবপুর থানার এসআই সাজেদুল ইসলাম, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের কর্মকর্তা সামছুদ্দোহা এবং গণমাধ্যমকর্মীরা।

বক্তারা বলেন, সমাজের সর্বস্তরে নারীর অধিকার প্রতিষ্ঠা ও ক্ষমতায়নের মাধ্যমে একটি সমতা ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব। নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত হলে দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলেও তারা মত প্রকাশ করেন।

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!