AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজশাহীর পুঠিয়ায় বাজার মনিটরিংএ অর্থদন্ড


Ekushey Sangbad
পুঠিয়া প্রতিনিধি, রাজশাহী
০৩:৩১ পিএম, ৮ মার্চ, ২০২৬

রাজশাহীর পুঠিয়ায় বাজার মনিটরিংএ অর্থদন্ড

রাজশাহীর পুঠিয়া উপজেলায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ এবং ভোজ্যতেলের কৃত্রিম সংকট প্রতিরোধে বানেশ্বর বাজারে অভিযান ও বাজার মনিটরিং পরিচালনা করা হয়েছে।

রবিবার (৮ মার্চ) সকাল ১১টায় অভিযান পরিচালনা করেন পুঠিয়া সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস। অভিযানের সময় দুইটি মাংসের দোকানে বেশি দামে মাংস বিক্রির দায়ে জরিমানা আরোপ করা হয়। এছাড়া বাজার পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার মতো অন্যান্য অসংগতি ধরা পড়ে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে কয়েকজন ব্যবসায়ীকে হাটের জায়গায় অবৈধভাবে স্থাপিত পাকা দোকান সরানোর জন্য সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

শিবু দাস বলেন, "পবিত্র রমজান উপলক্ষে বাজারে অতিরিক্ত দামের অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা, মূল্য তালিকা প্রদর্শন নিশ্চিত করা এবং ভোক্তাদের অধিকার সংরক্ষণে এই ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।"

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!