কুড়িগ্রামের উলিপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। রবিবার (৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে দিবসটিকে কেন্দ্র করে উপজেলা চত্বরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয় এবং অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা আয়োজন করা হয়।
উপজেলা জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শংকর কুমার দেব শর্মা সভায় স্বাগত বক্তব্য রাখেন। আলোচনা সভার সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আবৃত্তি শিক্ষক জিয়ন রায়হান। সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান, যিনি প্রধান অতিথি হিসেবেও উপস্থিত ছিলেন।
সভায় আমন্ত্রিত ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার নার্গিস তোকদার, পরিসংখ্যান অফিসার মোহাম্মদ আনিসুর রহমান, যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ জাহিদুর রহমান, বজরা এলকে আমিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান বুলবুল, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ, তথ্য সেবা কর্মকর্তা মনিরা খাতুন, ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার শরিফুল ইসলাম, ব্র্যাক উলিপুর শাখার এরিয়া ম্যানেজার মোহাম্মদ ইলিয়াস আলী, ফখরুল আলম ভূঁইয়া এবং উলিপুর হাসপাতালের টেকনিক্যাল অফিসার মোহাম্মদ ইলিয়াস আলী।
অতিথিরা তাদের বক্তব্যে আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীদের প্রতি সহনশীল ও শ্রদ্ধাশীল হওয়ার পাশাপাশি ছোট করে না দেখার আহ্বান জানান।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

