AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খাগড়াছড়িতে আন্তর্জাতিক নারী দিবস পালিত


Ekushey Sangbad
আবু রাসেল সুমন, খাগড়াছড়ি
০২:৩৯ পিএম, ৮ মার্চ, ২০২৬

খাগড়াছড়িতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

"আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার" সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।

রবিবার(৮ মার্চ) সকাল ১০টার দিকে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা খাগড়াছড়ি জেলা শাখার উদ্যাগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হওয়া শোভাযাত্রায় রঙিন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে কর্মকর্তা, শিক্ষার্থী, নারী সংগঠনের নেত্রীবৃন্দসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ  অংশ গ্রহন করেন।

র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট বিল্ডিং এলাকা ঘুরে আবার জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে আলোচনা সভা মিলিত হয়।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুষ্মিতা খীসার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।

আলোচনায় সভায় বক্তরা বলেন, নারীর অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানিয়ে 
সামাজিক সচেতনতার বার্তা ছড়িয়ে দেন। সমাজে নারীদের প্রতি সহিংসতা রোধে আমাদের দেশে নারীদের সুরক্ষায় সমপযোগী আইনের প্রয়োগের ব্যবস্হা রাখা হয়েছে। সমৃদ্ধ ও মানবিক সমাজ গঠনে নারীর সমঅধিকার ও অংশগ্রহণ অপরিহার্য। নারীর শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করলেই শক্তিশালী জাতি গড়ে তোলা সম্ভব।

আলোচনা সভা শেষে নারীর অদম্য শক্তি, সাহস ও সাফল্যকে স্বীকৃতি জানাতে সম্মাননা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী, নারী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ প্রমূখ।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!